M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৩

কুষ্টিয়ায় পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখারীতে নূর মহাম্মদ নামে জামায়াতের এক কর্মীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন জামায়াত কর্মীরা।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাজীপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের রায় ঘোষণার দিন কুমারখালীতে যানবাহন ভাঙচুর করে জামায়াত কর্মীরা।

এ ঘটনায় কুমারখালী থানায় মামলা হলে পুলিশ শুক্রবার দুপুর ১২টার দিকে নূর মহাম্মদকে গ্রেফতার করে। পরে তাকে কুমারখালী থেকে বাসে করে পুলিশ পাহারায় কুষ্টিয়ার আদালতে নেওয়া হচ্ছিল। বাসটি কাজীপাড়ায় পৌঁছালে সংঘবদ্ধ জামায়াত কর্মীরা বাস থামিয়ে পুলিশের কাছ থেকে নূর মহাম্মাদকে ছিনিয়ে নেয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, নূর মহাম্মদকে গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে। এছাড়া যারা তাকে ছিনিয়ে নিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই:

Popular Posts