M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

বুধবার, ৭ আগস্ট, ২০১৩

অ্যাকশন দৃশ্যে সানি লিওন!

undefinedবিনোদন ডেস্ক : বলিউড অভিষেকের পর থেকে এখন পর্যন্ত সানি লিওনকে আবেদনময়ী হিসেবেই দেখেছেন তাঁর ভক্ত-দর্শকেরা। তবে এবারে ভোল পালটাচ্ছেন এই 'জিসম ২' তারকা। অ্যাকশন ঘরানার 'টিনা অ্যান্ড লোলো' ছবিতে মারদাঙ্গা সব অ্যাকশন দৃশ্যে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি।

শিগগির দেবাঙ্গ ঢোলাকিয়া পরিচালিত 'টিনা অ্যান্ড লোলো' ছবির কাজ শুরু হচ্ছে। অ্যাকশন-
থ্রিলার ছবিটিতে নিজের চরিত্রটাকে ফুটিয়ে তুলতে সবরকম চেষ্টাই চালিয়ে যাচ্ছেন সানি। ছবিতে অভিনয়ের প্রস্তুতি হিসেবে এর মধ্যেই নানা প্রশিক্ষণও নেওয়া শুরু করেছেন ৩২ বছর বয়সী এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে সানির কাছের একটি সূত্রের বরাতে ইন্দো-এশিয়ান নিউজ জানিয়েছে, বলিউডে নিজের ভাবমূর্তি পরিবর্তন করতে চান সানি। তিনি প্রমাণ করতে চান, সব রকম চরিত্রেই অভিনয়ে পারদর্শী তিনি। পুরোদস্তুর অ্যাকশন ছবি 'টিনা অ্যান্ড লোলো'। ছবিটিতে ভিন্নধর্মী বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে হবে সানিকে। এমন সুযোগ পেয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত। চরিত্রটির জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে কঠোর পরিশ্রম করছেন সানি।

ভারতীয় বিনোদন জগতে সানির যাত্রা শুরু হয়েছিল ২০১১ সালে, 'বিগবস ৫' রিয়েলিটি শোয়ের মাধ্যমে। এরপর 'জিসম ২' (২০১২) ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এ মডেল ও সাবেক পর্নো তারকা। 'জিসম ২' ছবির সাফল্যের পর কানাডা ছেড়ে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে ভারতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন সানি। 'শুটআউট অ্যাট ওয়াডালা' ছবির একটি আইটেম গানেও দেখা গেছে সানিকে। তাঁর অভিনীত দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। সেগুলো হলো 'রাগিনি এমএমএস ২' এবং 'জ্যাকপট'। 'জ্যাকপট' ছবিতে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে অভিনয় করবেন সানি লিওন।

কোন মন্তব্য নেই:

Popular Posts