M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩

ধর্ষণ প্রতিরোধে অন্তর্বাস!

http://www.crimenewsbd.com/image/04-08-13-09-08.jpgধর্ষণ প্রতিরোধে অন্তর্বাস! শুনতে অদ্ভূত হলেও ধর্ষণ প্রতিরোধে তাই আবিষ্কার করেছেন ভারতের প্রকৌশলীরা। খবর টাইমস অব ইন্ডিয়া টাইমস অব ইন্ডিয়াকে এই ধর্ষণ প্রতিরোধী অন্তর্বাসের একজন
উদ্ভাবক মানিষা মোহান জানান, এই অন্তর্বাসের বিশেষ গুণ হচ্ছে এটি আক্রমণকারীকে তিন হাজার ৮০০ কিলোভোল্টের শক দিতে সক্ষম। শুধু তাই নয় আক্রান্ত হলে জিপিএস প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সাহায্যের জন্য পুলিশের ‘সার্বক্ষণিক হেল্প নাম্বারে’ মেসেজও চলে যাবে।

প্রকৌশলবিদ্যায় অধ্যয়নরত তিনজন শিক্ষার্থীদের সম্প্রতি এই বিশেষ অন্তর্বাস আবিষ্কার করেন।

বিস্তারিত খবরে জানা যায়, কোন মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করা হলে প্রেসার সেন্সর চালু থাকা অবস্থায় প্রথমে ধর্ষণকারী একটি শক খাবে। তারপর জিপিএস এবং জিএসএম মডিউলের মাধ্যমে পুলিশের সাহায্যের জন্য ইমার্জেন্সি নাম্বারে এসএমএস চলে যাবে।

আক্রমণকারীরা সাধারণত প্রথমে নারীদেহের যে অঙ্গে আঘাত করে সেখানেই রাখা হয়েছে শক সার্কিট বোর্ডটি। ভারতের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ‘টেক ইন্ডিয়ায়’ এই বিশেষ ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে। সুত্র: অনলাইন

কোন মন্তব্য নেই:

Popular Posts