M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

বুধবার, ৭ আগস্ট, ২০১৩

ভেড়ামারার এলজিএসপি'র অর্থ দিয়ে চাঁদগ্রাম ইউনিয়নে ব্যাপক উন্নয়ন

কুষ্টিয়া প্রতিনিধি.:::. কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নে উন্নয়ন কাজ চলছে দ্রুতগতিতে। উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে বরাদ্ধ পাওয়ার পর পরই সংরক্ষিত মহিলা আসনের সদস্য এবং সাধারন সদস্যদের নিয়ে মিটিং করে অগ্রাধিকারের ভিত্তিতে নেওয়া হয় প্রকল্প। আর প্রাপ্ত অর্থের সুষমাবন্টন করে এ ইউনিয়নের চেয়ারম্যান জানবার হোসেন নিশ্চিত করেই গ্রামীন আবকাঠামোর উন্নয়ন।
জানা গেছে, লোকাল গর্ভন্যান্স সার্পোট প্রজেক্ট এলজিএসপি-২ প্রকল্পের আওতায় ২০১২-২০১৩ অর্থবছরে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউপিতে বরাদ্ধ দেওয়া হয় ৮ লক্ষ ৭৮ হাজার টাকা। ইউপির চেয়ারম্যান জানবার হোসেন বরাদ্ধ পাওয়ার পরই ইউপির সংরক্ষিত মহিলা আসনের সদস্য এবং সাধারন সদস্যদের নিয়ে মিটিং করে ৯টি প্রকল্প হাতে নেন। লোকাল গর্ভন্যান্স সার্পোট প্রজেক্ট (এলজিএসপি)'র অর্থ খরচ করার নীতিমালাকে প্রাধান্য দিয়ে নির্বাচিত করা হয় প্রকল্প কর্মকর্তা। ৬ নং ওয়ার্ডের সাধারন সদস্য শাহিন আক্তার শান্তি, ৪,৫,৬ নং ওর্য়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মিনারা খাতুন, ৩ নং ওয়ার্ডের এনামুল হক, ১ নং ওয়ার্ডের শরিয়ত আলী, ৮ নং ওয়ার্ডের ছাদেক আলী, এবং মনিরুজ্জামান কে দিয়ে ৯টি প্রকল্পের কাজ করানো হয়। প্রকল্প গুলোর মধ্যে রয়েছে গ্রামীন আবকাঠামোর মাটির রাস্তার উন্নয়ন কাজ, টিউবওয়েল স্থাপন, কালভাট নির্মান, পানি নিষ্কাশনের জন্য আর সি সি পাইপ স্থাপন ও ড্রেন নির্মান, মাটির রাস্তায় হেড়িং বন্ড করা।
চাঁদগ্রাম ইউপি সূত্র জানিয়েছে, ১ লক্ষ টাকার বরাদ্ধ নিয়ে চন্ডিপুর তৌহিদের বাড়ি থেকে লালনের বাড়ি পর্যন্ত মাটির সড়ক উন্নয়নে স্কীম এর কাজ করেন শাহিন আক্তার শান্তি মেম্বার। এছাড়াও ২ লক্ষ টাকার টিউবওয়েল স্থাপন এবং ৭৮ হাজার টাকায় চন্ডিপুর মন্টুর বাড়ির পাইপ কালভার্ট নির্মান ও বিভিন্ন স্থান ১ ইঞ্জি ডায়া আর সি সি পাইপ স্থাপন করেন ৪,৫ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মিনারা খাতুন। ৩নং ওয়ার্ডের এনামুল হক মেম্বার করেন ১ লক্ষ ৭৮ হাজার টাকার দুটি প্রকল্প। একটি নলকুপ স্থাপন অপর টি চাঁদগ্রাম মনোয়ার সর্দ্দারের এবং চন্ডিপুর মাসুদ মালিথার বাড়ির সামনের রাস্তায় পাইপ কালভার্ট নির্মান। শরিয়ত আলী মেম্বার করেন পূর্ব ভেড়ামারার শরিয়ত আলীর বাড়ি হতে লাল'র বাড়ি পর্যন্ত ড্রেন নির্মান। এছাড়াও ৮ নং ওয়ার্ডের সাদেক আলী বামনপাড়া এসথ্রিজি ক্যানেলের পার্শ্বে বাগুর বাড়ী হতে সলিম এর বাড়ি পর্যন্ত হেরিং বন্ড এবং মনিরুজ্জামান মেম্বার বামনপাড়া এসথ্রিজি ক্যানেলের উপর বট গাছের নিকট হেরিং বন্ড নির্মান করেন যথাক্রমে ১ লক্ষ ৭ হাজার ৫ শ টাকায় এবং ১ লক্ষ ৩৪ হাজার টাকায়। অন্যদিকে এলজিএসপি'র অর্থ দিয়ে চাঁদগ্রাম ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ২৭জন হতদরিদ্র মানুষের বাড়িতে টিউবওয়েল স্থাপন করে দেওয়া হয়েছে।
৩ নং ওয়ার্ডের সাধারন সদস্য এনামুল হক জানিয়েছেন, লোকাল গর্ভন্যান্স সার্পোট প্রজেক্ট এলজিএসপি-২ প্রকল্পের প্রাপ্ত বরাদ্ধ থেকে ১লক্ষ ৭৮ হাজার টাকায় নলকুপ ও কালভার্ট নির্মান করার কাজ দেওয়া হয়েছিল। যথাসময়ে উন্নয়ন সম্বন্বয়ের মাধ্যমে নলকুপ ও কালভার্ট নির্মান করা হয়েছে। আমাদের কাজের মান এবং উন্নয়ন দেখে স্থানীয়রা দারুন খুশি।
চাঁদ্রগাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানবার হোসেন জানিয়েছেন, এলজিএসপি'র বরাদ্ধ পাওয়ার পরই মিটিং করে ৬জন মেম্বার কে প্রকল্প কর্মকর্তা করে ৯টি প্রকল্প হাতে নেওয়া হয়। এ ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ন সমস্যাকে অগ্রধিকার দিয়ে প্রতিবারের ন্যায় এবারও এলজিপিএস'র অর্থ'র সুষ্টু ব্যবহার নিশ্চিত করেছি।

কোন মন্তব্য নেই:

Popular Posts