M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৩

রায় ফাঁসে মামলা: ট্রাইব্যুনাল কর্মচারী গ্রেপ্তার

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের খসড়া ফাঁসের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যপ্রযুক্তি আইনে তিনজনকে আসামি করে একটি মামলাও করেছে পুলিশ।

শুক্রবার বিকালে মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার মুনিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার আইসিটি আইনের ৫৪, ৫৭ ও ৬৩ ধারায় শাহবাগ থানায় ওই মামলা দায়ের করা হয়। আর এ মামলার তিন আসামির মধ্যে  ট্রাইব্যুনালের মাস্টার রোলের কর্মচারী নয়ন আলীকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে পুলিশ।

তদন্তের স্বার্থে বাকি দুই জনের নাম প্রকাশ করেননি তিনি। রায় ফাঁসের বিষয়ে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের করা জিডির তদন্তে গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার ট্রাইব্যুনাল কার্যালয়ে যায় এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় যে কম্পিউটারে কম্পোজ করা হয়েছিল, তা জব্দ করে। খসড়া কম্পোজের কাজে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদও করা হয়।

গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায়ের দিন তিনি ও তার পরিবার অভিযোগ তোলেন, ওই রায়ের কপি আগের দিনই একটি ওয়েবসাইটে পেয়েছেন তারা।

এরপর ট্রাইব্যুনালের রেজিস্ট্রার নাসির উদ্দিন মাহমুদ বুধবার রাজধানীর শাহবাগ থানায় এই জিডি করেন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, রায় ঘোষণার কয়েকদিন আগে খসড়া পর্যায়ে তা ফাঁস হয়ে থাকতে পারে। ট্রাইব্যুনালের কম্পিউটার থেকেই খসড়া ‘লিকড’ হয়েছে।

এদিকে ট্রাইব্যুনালের কম্পিউটার জব্দ করার পর শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলে সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামের কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ।

সেখান থেকে দুটি কম্পিউটারসহ আরো কিছু জিনিসপত্র জব্দ করা হয় বলে গোয়েন্দা পুলিশের উপ কমিশনার কৃষ্ণপদ রায় জানান।

এ বিষয়ে ব্যারিস্টার ফখরুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুলিশ তার কার্যালয় থেকে দুটি কম্পিউটার, একটি প্রিন্টার এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায়ের সার্টিফাইড কপির একটি ফটোকপি নিয়ে গেছে।

কোন মন্তব্য নেই:

Popular Posts