M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩

৬বার বিয়ের পিঁড়িতে বসতে চান প্রিয়ংকা

একবার দুইবার নয়, ছয়-ছয়বার বিয়ে করার কথা জানিয়েছেন বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াসাবেক বিশ্বসুন্দরী, বলিউড অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন প্রিয়াঙ্কা সম্প্রতি বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সবাইকে অবাক করে দিয়ে একথা জানিয়েছেন ৩১ বছর বয়সী অভিনেত্রী তবে ছয়জন পুরুষকে নয় বরং
একজন মানুষকেই ছয়বার ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রীতিতে বিয়ে করতে চান বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা
সম্প্রতি ফিল্মফেয়ার ম্যাগাজিনের সঙ্গে আলাপচারিতায় প্রিয়াঙ্কা বলেন, ‘আর দশজন সাধারণ মেয়ের মতো আমিও শৈশব থেকেই বিয়ের স্বপ্ন দেখে এসেছি। আমি ছয়বার বিয়ে করতে চাই। তবে অবশ্যই একজন মানুষকে। আমি চাই, ছয়টি ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রীতিতে আমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হোক।

প্রিয়াঙ্কা আরও বলেন, ‘আমি চাই, হরিয়ানার আম্বালায় পরিবারের সব সদস্য এবং বন্ধুবান্ধবদের উপস্থিতিতে আমার বিয়ের প্রথম অনুষ্ঠানের আয়োজন করা হবে। দ্বিতীয়বার আমি বিয়ে করব অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফে। পানির নিচে সেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে। আমার তৃতীয় বিয়ের আয়োজন করা হবে লাস ভেগাসে। পরের বিয়েটা আমি করতে চাই সুইজারল্যান্ডে। পঞ্চম বিয়েটা আমি নিকাহ রীতিতে সারতে চাই। বিয়ের এই রীতিটা আমার কাছে অনেক রোমান্টিক মনে হয়। আর আমার সর্বশেষ বিয়ের অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব বরের ইচ্ছের ওপরই ছেড়ে দেব।
তবে এতদিন যারা প্রিয়াঙ্কাকে বিয়ে করতে চাইতেন তারা এখন প্রিয়াঙ্কার খায়েশ দেখে সামনের দিকে অগ্রসর হন কিনা সেটাই আসল বিষয়

কোন মন্তব্য নেই:

Popular Posts