M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩

রাজপথ দখল করবে আওয়ামী লীগ

ঢাকা- ঢাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞার মধ্যেই রাজপথ দখলে রাখার ঘোষণা দিয়েছে মহানগর আওয়ামী লীগ আজ নগর আওয়ামী লীগের বিশেষ সভায় নির্দেশ দেয়া হয় সেই সঙ্গে যে কোন ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবিলার জন্য দলের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় মহানগর আওয়ামী লীগের
নেতারা

এজন্য যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকার আহবান জানানো হয়েছে। মসজিদে অবস্থান নিয়ে কেউ যাতে সন্ত্রাসী কর্মকান্ড করতে না পারে সেজন্য দলের নেতা কর্মীদের মসজিদে থাকারও পরামর্শ দিয়েছেন তারা। শুধু তাই নয় মহানগরের পাড়া মহল্লায় অবস্থান নিয়ে অপরিচিত কাউকে দেখলেই গণধোলাই দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার জন্য কর্মিদের প্রতি আহবান জানানো হয়েছে
বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় মহানগর কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা ওয়ার্ড, থানা ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীদের এই পরামর্শ দেন
এসময় তারা বিএনপি জামায়াতের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামীকাল (আজ) রাজপথ থাকবে আওয়ামী লীগের দখলে। এজন্য যা যা করা দরকার তাই করতে হবে। কেউ যদি কোন ধরনের অরাজক অবস্থা সৃষ্টি করে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী নেতা কর্মীদের নিয়ে কঠোরভাবে মোকাবিলা করা হবে
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সবাপতিত্বে মহানগরের ১০০টি ওয়ার্ড, ৫৫টি থানা ১৭টি ইউনিয়নের সভাপতি ওসাধারণ সম্পাদকদের নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়
সভাশেষে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সাংবাদিকেদের বলেন, ২৫শে অক্টোবর তারা (বিএনপি জামায়াত) নাকি কেয়ামত নামিয়ে দেবে। কি কেয়ামত হয় আমরা তা দেখতে চাই। আপনাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আগামীকাল রাজপথ থাকবে আওয়ামী লীগের দখলে। এজন্য যা করা দরকার তাই করা হবে

কোন মন্তব্য নেই:

Popular Posts