M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

ফেইসবুকে পরিচয়পত্রের নম্বর ব্যবহার বাস্তবায়ন অসম্ভব: বিটিআরসি

 ঢাকা সাইবার অপরাধ দমনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আইডি খোলার ক্ষেত্রে -মেইল আইডির পাশাপাশিঅন্যপরিচয়পত্রের নম্বর ব্যবহার করা যায় কিনা তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি তবে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বলেছে সংসদীয় কমিটির এই সুপারিশ বাস্তবায়ন মুহূর্তে অসম্ভব
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সাইবার অপরাধ দমন, বিশেষ করে ফেইসবুক ব্যবহার করে সংঘটিত অপরাধ দমনের বিষয় নিয়ে আলোচনা হয়
আলোচনা শেষে কমিটির পক্ষ থেকে এই অপরাধ বন্ধে ইমেইল আইডির পাশাপাশি জাতীয় পরিচয়পত্র বা অন্য কোন পরিচয়পত্রের নম্বর ব্যবহার বাধ্যতামূলক করা যায় কিনা তা খতিয়ে দেখতে বলা হয়। সারাবিশ্বে ফেইসবুকে নিজস্ব আইডি খোলার জন্য শুধুমাত্র -মেইল আইডি ব্যবহার করা হয়
বৈঠক শেষে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক প্রেসব্রিফিং- কমিটির সভাপতি আব্দুস ছাত্তার সাংবাদিকদের বলেন, সাইবার অপরাধ দমনে কমিটি ওই পরামর্শ দিয়েছে। বিটিআরসি দেখবে এটা করা যায় কিনা। তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নিবে
বিষয়ে কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেন, দেখা যাচ্ছে, এক ব্যক্তির নামে অন্যে ভুয়া আইডি খুলছে। এর মাধ্যমে সাইবার অপরাধও বাড়ছে। এজন্য কমিটি জাতীয় পরিচয়পত্র বা স্কুল-কলেজের পরিচয়পত্র কিংবা অন্য যেকোনো পচিয়পত্র দিয়ে ফেইসবুক আইডি খোলার কথা বলেছে। ফেইসবুক ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করতে এই ব্যবস্থার সুপারিশ করা হয়েছে
তবে এটা করা অসম্ভব বলে দাবি করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)’ চেয়ারম্যান সুনীল কান্তি বোস
তিনি বলেন, এটা করা মুহূর্তে সম্ভব নয়। বিশ্বেও কোথাও এটা নাই। তারপরও তারা যেহেতু বলেছেন, আমরা খতিয়ে দেখবো
তিনি বলেন, ইন্টারন্যাশনাল টেলি কমিউনিকেশন ইউনিয়ন (আইটিউ) বাংলাদেশের সাইবার অপরাধ দমনে আলাদা করে সুপারিশ দেওয়া কাজ শুরু করেছে। তাদের নিরাপত্তা বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। আশা করি এক মাসের মধ্যে আইটিইউ সুপারিশ চূড়ান্ত হবে। আর সেটা পেলে সাইবার অপরাধ দমনে ব্যবস্থা গ্রহণ সহজ হবে
আর্থিক সংকটের কারণে কাঙ্খিত সেবা দিতে পারছে না সরকারী প্রতিষ্ঠান:
প্রেস ব্রিফিং- জানানো হয়, আর্থিক সংকটের কারণে কাঙ্খিত সেবা দিতে পারছে না টেলিটক টেলিফোন শিল্প সংস্থা (টেশিশ)’ মতো সরকারী প্রতিষ্ঠানগুলো
প্রয়োজনীয় বিনিয়োগ না হওয়ায় তাদেরকে অসম প্রতিযোগিতা করতে হচ্ছে। যে কারণে টেলিটকের কল ড়্রপ বেশী হয়। আর টেশিশের দোয়েল ল্যাপটপ চাহিদা অনুযায়ী জনগনের কাছে সরবরাহ করা সম্ভব হয় না। তবে এই দুটি প্রতিষ্ঠানের অগ্রগতি সন্তোষজনক বলে দাবি করেন বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস। কমিটির সদস্যরা তার সঙ্গে একমত প্রকাশ করেন
প্রেসব্রিফিং- নেটওয়ার্ক সমস্যার কারণ জানতে চাইলে সুনীল কান্তি বোস বলেন, আর্থিক দৈন্যতার কারণে অন্যান্য বেসরকারী মোবাইলফোন অপারেটরদের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে টেলিটক
অন্য অপরেটরগুলো হাজার হাজার কোটি টাকা নিয়ে ব্যবসায় নেমেছে। কিন্তু টেলিটককে সরকার কোনো মুলধন দেয়নি। এই বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুজিবুর রহমান জানান, অসম প্রতিযোগিতার মুখেও চলতি বছর টেলিটক ৬০ কোটি টাকা নীট লাভ করেছে
বিটিআরসি চেয়ারম্যান জানান, দোয়েল ল্যাপটপের পাশাপাশি টেশিস ট্যাবলেট পিসিও তৈরী করছে। বাজারে এই ট্যাবের চাহিদা আছে। আশাকরি ভালো বিক্রি হবে
এক প্রশ্নের জবাবে তিনি জানান, বেসরকারী মোবাইল কোম্পানীগুলোর কাছ থেকে সরকারী কোম্পানীর কর্মকর্তাদের অনৈতিক সুবিধা গ্রহণের কোন অভিযোগ বিটিআরসি জানা নেই
বৈঠকে টেলিটকের নেটওয়ার্ক সারাদেশে সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। প্রয়োজনে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে করা যায় কিনা খতিয়ে দেখতে বলা হয়
বাংলাদেশে দ্বিতীয় সাব-মেরিন কেবলের সংযোগ অতিদ্রুত সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়। এছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনে আরো দ্রুতগতিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়

কোন মন্তব্য নেই:

Popular Posts