M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

অবশেষে টেলিভিশন প্রতীক চাইলো বিএনএফ

ঢাকা ::: ধানের শীষ প্রতীক ও বিএনপির লোগো নিয়ে প্রলম্বিত বিতর্কের পর এখন তা থেকে সরে এসেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। বিতর্কের পর বিএনএফ অবশেষে টেলিভিশন প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে গত বুধবার। বিএনএফের প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বরাবর লিখিত চিঠিতে এই প্রতীক চাওয়া হয়। নিবন্ধনের আবেদনের পর দুই দফায় জেলা ও উপজেলা অফিসের কার্যক্রম তদন্তসাপেে নিবন্ধনের জন্য চূড়ান্ত হওয়ার মুহূর্তে দলটি টেলিভিশন প্রতীক চেয়ে অনেক রাজনৈতিক বিতর্কের অবসান ঘটাল। উল্লেøখ্য, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনএফকে পরে বিএনপির বহিষ্কৃৃত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা পুনরুজ্জীবিত করেন। গত এপ্রিলে নির্বাচন কমিশন নিবন্ধনের জন্য আবেদনপত্র আহ্বান করলে আবুল কালাম আজাদকে প্রধান করে দলটি নিবন্ধনের আবেদন করে। দলটি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করে দাবি করে জিয়াউর রহমানের ছবি ও ১৯ দফা ব্যবহার করে। এ ছাড়া ধানগাছকে দলের লোগো এবং প্রতীক হিসেবে দাবি করার মাধ্যমে বহু বিতর্কের সৃষ্টি করে। বিএনপি দফায় দফায় নির্বাচন কমিশনে আবেদন করে দলটিকে নিবন্ধন না দিতে। বিএনএফের দাবি করা লোগো এবং প্রতীক বিএনপির প্রতীকের সাথে সাদৃশ্যমান হওয়ায় নির্বাচনে ভোটারদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্বের সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হয়। নির্বাচন কমিশনার মো: শাহ নেওয়াজ এই বিষয়ে সাংবাদিকদের বলেন, নিবন্ধিত কোনো দলের প্রতীকের সাথে সাদৃশ্যমান কোনো প্রতীক নতুন কোনো দলকে দেয়া হবে না। এই বিষয়ে জানতে চাইলে বিএনএফের সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, আমরা একটি প্রতীকের জন্য আবেদন করেছি। এটা নিয়ে আর বিতর্কের সুযোগ নেই। আশা করছি অতি দ্রুত আমরা নিবন্ধন পেয়ে যাবো। কমিশন সূত্রে জানা যায়, আগামী জাতীয় নির্বাচনের কাউন্ট ডাউন শুরু হয়ে যাচ্ছে ২৫ অক্টোবর থেকে। নির্বাচন প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন ব্যস্ত থাকায় বিএনএফের নিবন্ধনপ্রক্রিয়া আগামী নির্বাচনের আগে সম্ভব হচ্ছে না। সুতরাং দলটি নিবন্ধনের সব শর্ত পূরণ করলেও আগামী নির্বাচনের আগে তাদের নিবন্ধন পাওয়া অনিশ্চিত।

কোন মন্তব্য নেই:

Popular Posts