M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

ঝিনাইদহ ২৫ অক্টোকর: কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ
শেষে পোষ্ট অফিস মোড়ে সমাবেশের আয়োজন করে।পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান। অন্যান্যের মধ্যে জেলা সম্পাদক আব্দুল মালেক, জাহিদুজ্জামান মনা, এ্যাড. এম এ মজিদ, আশরাফুল ইসলাম পিন্টু প্রমুখ বক্তব্য রাখেন।
মসিউর রহমান বলেন, ২৫ অক্টোবরের পর এ সরকার অবৈধ। তিনি অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দেওয়ার আহবান জানান। এ সময় তিনি প্রশাসনকে নিরপেক্ষ আচরণ করারও আহবান জানান।
এ ছাড়া, ঝিনাইদহের হরিণাকুন্ডু, কালীগঞ্জ, শৈলকুপা, মহেশপুর ও কোটচাঁদপুর শহরে বিএনপিসহ ১৮ দলীয় জোটের নেতা কর্মীরা মিছিল সমাবেশ শেষ করে।
এদিকে ২৫ অক্টেবরকে ঘিরে দেশব্যাপী যখন উদ্বেগ আর উৎকন্ঠা বিজার করছে তখন রাজনৈতিক কর্মসুচি পালনে ঝিনাইদহের প্রধান দু’টি দলের সমঝোতায় স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রশাসন। পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দলীয় কর্মসুচি পালন ও রাজপথ দখলের সময়সীমা বেধে দেওয়ায় ঝিনাইদহে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে সংশ্লষ্টরা মনে করেন।

কোন মন্তব্য নেই:

Popular Posts