M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

শনিবার, ১ মার্চ, ২০১৪

এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের

দেশেরখবর২৪ডটকম: মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের জমজমাট লড়াই আজ। ক্রিকেটে ভারত ও পাকিস্তানের লড়াইয়ের চেয়ে রোমাঞ্চকর আর কিছু হতে পারে না। দুই দলের জন্য এটা মর্যাদার লড়াইও বটে।


ভারত বাংলাদেশকে হারালেও শ্রীলঙ্কার কাছে হেরে গেছে। অন্যদিকে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে প্রতিযোগিতা শুরু করা পাকিস্তান হারিয়েছে আফগানিস্তানকে। রোববারের বিজয়ী দল তাই ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে।
ওয়ানডেতে এর আগে ১২৫ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এর মধ্যে পাকিস্তান জিতেছে ৭১টি, ভারত ৫০টি, বাকি চার ম্যাচ পরিত্যক্ত।
এশিয়া কাপের লড়াইয়ে অবশ্য ভারত এগিয়ে। এশিয়ার সেরা ক্রিকেট টুর্নামেন্টে মুখোমুখি লড়াইয়ে ভারতের পাঁচটির বিপরীতে পাকিস্তানের জয় চারটি। আর পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ। বাংলাদেশের মাটিতেও ভারতের সাফল্যের হার বেশি। বাংলাদেশে আগের ৯টি লড়াইয়ের ছয়টিতেই তারা জিতেছে। বাকি তিন ম্যাচে পাকিস্তান বিজয়ী।

কোন মন্তব্য নেই:

Popular Posts