M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

রবিবার, ২ মার্চ, ২০১৪

জাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৭

দেশেরখবর২৪ডটকম: চাঁদাবাজিকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছেএ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ অন্তত সাতজন আহত হয়েছেন আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছেপ্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনে শহীদ
সালাম-বরকত ও মীর মশাররফ হোসেন হল শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ১০টি গুলিবিনিময়ের ঘটনা ঘটেখবর পেয়ে পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারজানা ইসলামকে চার বছরের জন্য নিয়োগ পাওয়ার দিনই গোলাগুলিতে জড়িয়ে পড়ল ছাত্রলীগ

ভর্তি পরীক্ষা চলাকালীন রোববার দুপুরের পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি এবং সাধারণ সম্পাদক রাজীব আহমেদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে

ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় গুলির শব্দও পাওয়া গেছেএতে আহত সাতজনের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন

গুলিবিদ্ধ শাহরিয়ার নেহাল ভূগোল ও পরিবেশ বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থীআহত অন্যদের হাত, পা, মাথায় ইটের আঘাতের জখম রয়েছেতাদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি

এক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার পর পৌনে ৪টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর পুলিশ গিয়ে দুই পক্ষকে হটিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়

সংঘর্ষ থামাতে যাওয়া ঢাকা জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রাসেল শেখ বিকাল ৫টার দিকে সাংবাদিকদের বলেন, “দুই পক্ষকে নিবৃত্ত করা গেছে

শিক্ষার্থীরা জানায়, ভর্তি পরীক্ষার মধ্যে ক্যাম্পাসে বসা বিভিন্ন অস্থায়ী দোকানে চাঁদা দাবি করা নিয়ে বেলা আড়াইটার দিকে শহীদ মিনারে ছাত্রলীগের সালাম-বরকত হলের কর্মীদের সঙ্গে মীর মশাররফ হোসেন (এমএইচ) হলের কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়

ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক রাজীব থাকেন সালাম-বরকত হলেঅন্যদিকে এমএইচ হলটি নিয়ন্ত্রণ করে সভাপতি জনির সমর্থকরা

ধাওয়া-পাল্টাধাওয়ার পর সাড়ে ৩টার দিকে রাজীবের নেতৃত্বে সালাম-বরকত হলের ছাত্রলীগকর্মীরা দল বেঁধে এমএইচ হলের দিকে যাত্রা করে১৫ মিনিটের মধ্যে তারা এমএইচ হলের সামনে পৌঁছালে দুই পক্ষে সংঘর্ষ বাঁধে

সালাম-বরকত হলের ছাত্রলীগকর্মীরা এমএইচ হলের ভেতরের দিকে ইট ছুড়তে থাকেঅন্যদিকে এমএইচ হলের ভেতরে থেকে জনির সমর্থকরা বাইরে অবস্থানরতদের দিকে ইট-কাঠ ছুড়তে থাকে

ওই সময় পাঁচ রাউন্ড গুলির শব্দও পাওয়া যায়তবে কোন পক্ষ গুলি ছুড়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি

সংঘর্ষ বাঁধার সঙ্গে সঙ্গে ২০ থেকে ২৫ জন পুলিশের একটি দল এমএইচ হলের সামনে গেলেও তাদের কোনো পদক্ষেপ দেখা যায়নিওই সময় হলের সামনে থাকা পাঁচটি দোকানও ভাংচুর হয়

আধা ঘণ্টা পর সাভার থানা থেকে আরো পুলিশ গেলে এএসপি রাসেল শেখের নেতৃত্বে পুলিশ সদস্যরা ছররা গুলি ছুড়ে দুই পক্ষকে হটিয়ে দেয়

পৌনে ৫টার দিকে রাজীব নেতৃত্বাধীন সালাম-বরকত হলের কর্মীরা এমএইচ হলের সামনে থেকে সরে এলে সংঘর্ষ স্থিমিত হয়ে আসে

দুই পক্ষের সংঘর্ষ চলার মধ্যে রক্তাক্ত অবস্থায় সাতজনকে হাসপাতালে পাঠানো হয়, তাদের মধ্যে নেহাল গুলিবিদ্ধ বলে শিক্ষার্থীরা জানিয়েছে

শিক্ষক আন্দোলনে গত দুই বছর ধরে অস্থির জাহাঙ্গীরনগরে নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ফারজানা ইসলামকে রোববারই নিয়োগ দেন রাষ্ট্রপতিএদিনই সংঘর্ষে জড়াল ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটি

বাংলাদেশের ইতিহাসে ফারজানাই প্রথম নারী, যিনি কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেলেনতিনি নৃবিজ্ঞানের অধ্যাপক

কোন মন্তব্য নেই:

Popular Posts