M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

রবিবার, ২ মার্চ, ২০১৪

সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত

সাভারে পুলিশ টাউনের পাশে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত, এ সময় আরও ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে পুলিশ একটি চাপাতি, একটি বোমা ও বিস্ফোরিত বোমার বেশকিছু আলামত জব্দ করেছে।

নিহত ব্যক্তিকে ডাকাত বলে দাবি করেছে পুলিশ। তবে তার পরিচয় কিংবা সে কোনো মামলার আসামি কি-না তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
সোমবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন সংলগ্ন পুলিশ টাউনের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
জানা যায়, ডাকাতির রোধে মহাসড়কে টহল দেবার সময় একদল ‘ডাকাত’ পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে এক ‘ডাকাত’ গুরুতর আহত হয়। তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই:

Popular Posts