মেহেরপুর অফিস \ জেলা শিল্পকলা একাডেমি
মেহেরপুর আয়োজিত ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকার সহযোগিতায় মেহেরপুরের
পাঁচ গুণীজনকে সম্মাননা/১৩ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর
ফরহাদ হোসেন দোদুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুরের পাঁচ
গুণীজনের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন। জেলা
প্রশাসক মাহমুদ
হোসেনের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন জেলা পরিষদ-এর প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক
(সার্বিক) আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ আসকার আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক
সহকারি অধ্যাপক সাইদুর রহমান। আবুল হাসনাত দিপুর উপস্থাপনায় অনুষ্ঠানে
সম্মাননাপ্রাপ্ত পাঁচ গুণীজনের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন মেহেরপুর সরকারি
কলেজের সহকারি অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন। অনুষ্ঠানে যাত্রা অভিনেতা
আব্দুল গণি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন মিরু, নাট্য অভিনেতা
অধ্যাপক একেএম শামীম, সঙ্গীত শিল্পি ওসত্মাদ রতন সরকার ও আবৃত্তিকার কামরুল
হাসান খাঁন হিরককে গুণীজন সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে
মেহেরপুর জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা বিএমএ’র সভাপতি ডা. রমেশ
চন্দ্র নাথ, পৌর কলেজের উপাধ্যক্ষ মহাসিন আলী আঙ্গুর, জেলা শিল্পকলা
একাডেমির সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদ ও জেলার সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন
শ্রেণি পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। পরে মেহেরপুরের স্থানীয়
শিল্পিদের সমন্বয়ে সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।M
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Popular Posts
-
বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত পথে অবৈধ পারাপারসহ বিভিন্ন অভিযোগে এক ভারতীয় নাগরীকসহ নয় বাংলাদেশিকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেল থেকে স...
-
ঢাকা : ২০০৯ সাল থেকে চলতি বছর পর্যন্ত এই পাঁচ বছরে ২৮ হাজার সাংবাদিককে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী। দুস্থ ও অসহায় সাংবাদিক হিসেবে তাদেরকে...
-
হোটেল রুম, বিউটি পার্লার, পাবলিক টয়লেট কিংবা শপিং মলের চেঞ্জিং রুম- অসতর্ক থাকলে যে কোনও সময়ই আপনি হতে পারেন গোপন ক্যামেরার শিকার। পোষাকি ...
-
এস এম জামাল, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমাণ আদালত ৯ জুয়াড়ীকে জরিমানা করেছে। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ...
-
বেনাপোল(যশোর): কাজী বিয়ে পড়াতে রাজি না হওয়ায় অবশেষে যশোরের বেনাপোল পৌরসভার গাজিপুর গ্রামের ৪র্থ শ্রেণির ছাত্রী মিমের (১৩) বাল্য বিয়ে বন্ধ...
-
ঢাকা : হযরত শাহজালাল ( র .) আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ টাকা মূল্যের মোবাইল সেট উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা তদন্ত ...
-
কুষ্টিয়া : সাঈদীর রায়ে খালেদা জিয়ার নিরবতা প্রমাণ করে তিনি জামায়াতের প্রধান পৃষ্ঠপোষক। এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও ...
-
বিনোদন ডেস্ক: মনের মানুষ ’ খ্যাত কলকাতার বাঙালি নায়িকা পাওলি দাম । বাংলা সিনেমার ইতিহাসে বাঙালি নায়িকা হয়ে প্রথমবার সম্পূর্ণ নগ...
-
দেশেরখবর২৪ডটকম: প্রিজনভ্যান থেকে ছিনিয়ে নেয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবির পলাতক দুই জঙ্গিকে ধরতে উত্তরাঞ্চলের গাইবান্ধা জেলায় গোয়েন্দাজাল বি...
-
বিয়ে শাদি কী চাট্টিখানি কথা! সেই বিয়ের পরিকল্পনাতেই এখন রাত দিন কাটছে বলিউডের কিউট বেবি খ্যাত ক্যাটরিনা কাইফের। তবে তা নিজের নয়, বরং লন্ড...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন