কক্সবাজার প্রতিনিধি : পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে বিএনপির ডাকে হরতাল চলছে। হরতালের কারণে সকাল থেকে দূলপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। শহরের দোকানপাট এখনো বন্ধ। সকালে জেলা সদরে বিএনপি মিছিল করেছে। এদিকে হরতাল পালনের আহ্বান জানিয়েছে জেলা বিএনপি। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী চকরিয়া ও পেকুয়া উপজেলায় ভোট ডাকাতি এবং সহিংসতার কথা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া আওয়ামী লীগের ‘ভোট ডাকাতি’র নমুনা তুলে ধরেন। খোকন মিয়ার প্রধান নির্বাচনী এজেন্ট ও চকরিয়া পৌরসভার মেয়র নুরুল ইসলাম হায়দার জানান, নির্বাচনে আওয়ামী সহিংসতায় ৩০ জনেরও বেশি নেতা-কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন পেকুয়ার নির্বাচিত চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু।
চকরিয়া উপজেলা নির্বাচনে ব্যাপক জাল ভোট ও কেন্দ্র দখলের প্রতিবাদে এবং ২৮টি ভোট কেন্দ্রের ফলাফল স্থগিত করে পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে বিএনপির ডাকে হরতাল চলছে। চলবে দুপুর ২টা পর্যন্ত। এই হরতালে সমর্থন দিয়েছে জোটের শরীক জামায়াতে ইসলামী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন