
মেহেরপুর প্রতিনিধি ::: মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার এলাকা থেকে জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের ছেলেসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
সোমবার রাত ১০টার দিকে মুজিবনগর থানার উপ-পরিদর্শক (এসআই) শংকরের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মেহেরপুর জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জেলা শহরের মণ্ডলপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে সুজন (২২), মুজিবনগর উপজেলার আশরাফপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে তাজু (৩৮), হিফাজ উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (২৮) ও নিয়ামত আলীর ছেলে মনিরুল ইসলাম (৩০)।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন