M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

বুধবার, ১৬ জুলাই, ২০১৪

গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু


মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার ওলিনগর এলাকায় ট্রাক ও স্যালো ইঞ্জিন চালিত আলগমানের সংঘর্ষের ঘটনায় সোহান (২৫) নামে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার সকাল ৭টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সোহান গাংনী পৌর সভার বাজারপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে। তিনি গাংনী বাজারের ভেটুলতলা এলাকায় চা বিক্রি করতেন।

এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার ওলিনগর এলাকায় ট্রাক ও আলগামনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় বাওট গ্রামের সব্জি ব্যবসায় ইছাহাক আলী ওই দিন সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এছাড়া এ ঘটনায় বাওট গ্রামের আবুল কাশেম ও জাবের আলী আহত হন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর কথা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করে গাংনী থানায় নেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

Popular Posts