M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০১৪

দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক


কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় ১৪৮/২(আর) সীমান্ত পিলারের কাছে উপজেলার আদাবাড়িয়া ইউপি’র গড়্ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে ১০ সদস্যের বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন, ৩২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন এবং ১৫ সদস্যেরে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন, ৮৫ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডেন্ট অধিনায়ক শ্রী সুনীল কুমার সিংহ। 

বৈঠকে মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, সীমান্তের কাটাতারের বেড়া কর্তন না করা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করা এবং বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল ও ফুটবল খেলার বিষয়ে ফলপ্রসু আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

পতাকা বৈঠক শুরুর আগে বিএসএফ প্রতিনিধি দল বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করলে তাদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। 

পরে বিজিবি’র পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। ঘণ্টা ব্যাপী এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই:

Popular Posts