চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্ত এলাকা থেকে ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃতরা হলেন- ভারতের নদীয়া জেলার মরুটিয়া থানার পাখি গ্রামের মৃত এলাহি মল্লিকের ছেলে আপেল মল্লিক (৫২), আবেদ আলীর ছেলে হাফিজুল ইসলাম (৪৮) এবং দ্বিগুণ কান্দি গ্রামের মৃত
জগন্নাথ বাগচির ছেলে আশুতোষ বাগচি (৪৫)।
শুক্রবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলার নাটুদহ সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
জানা যায়, সকালে নাটুদহ যৌথ বাহিনী ক্যাম্পের কমান্ডার হুমায়ুন কবির ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার নাটুদহ সীমান্ত এলাকার আমবাগানের কাছ থেকে আপেল মল্লিক, হাফিজুল ইসলাম এবং আশুতোষ বাগচিকে (৪৫) আটক করে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন