M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০১৪

বেনাপোলে ৬ মাদক ব্যবসায়ী আটক


বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে দুই নারীসহ ছয় মাদক ব্যবসায়ী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।বৃহস্পতিবার সকালে বেনাপোল পোর্ট থানাধীন সীমান্ত এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা ও ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।



আটকরা হলেন- পোর্ট থানাধীন গওড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী শিলা বেগম (২২), রঘুনাথপুর গামের মতলবের স্ত্রী সাবরিনা বেগম (২৫), ভবারবেড় গ্রামের নজরুল মোড়লের ছেলে রমজান মোড়ল (৩৮), শিকারপুর গ্রামের সাহাবউদ্দিনের ছেলে মহিউদ্দিন (২৩), ঝিকরগাছার বেনেআলী গ্রামের রোমেজ মোড়লের ছেলে শহিদুল (৪০) ও ঝিন‍াইদহের শৈলকুপার ইমান আলীর ছেলে বিপুল বিশ্বাস (৩৫)।



পুলিশ ও স্থানীয়রা জানায়, আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদে পুলিশ ও বিজিবি সদস্যরা মাদকসহ হাতে নাতে তাদের আটক করে থানায় সোপর্দ করে। 



তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাদের যশোর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। 



বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।


কোন মন্তব্য নেই:

Popular Posts