ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ইশালডাঙ্গা গ্রামে স্বামীর নির্যাতনের শিকার হয়ে সাগরিকা খাতুন (২০) নামে চার মাসের এক অন্তঃসত্ত্বার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে তিনি মহেশপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধাধীন ছিলেন।
নিহত সাগরিকা মহেশপুর উপজেলার সামন্তা গোপালপুর গ্রামের নাছির উদ্দীনের মেয়ে ও একই গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় পুলিশ শফিকুল ও শাশুড়ি পেয়ারা খাতুনকে গ্রেফতার করেছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাহজাহান আলী খান বাংলানিউজকে জানান, সোমবার (১৪ জুলাই) যৌতুকের দাবিতে শফিকুল ও তার মা সাগরিকাকে মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দেন। মঙ্গলবার (১৫ জুলাই) সাগরিকা অসুস্থ হয়ে পড়লে তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার দুপুরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
বিকেল ৪টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সাগরিকার বাবা নাছির উদ্দীন বাদী হয়ে মহেশপুর থানায় মামলা করেছেন। এর পর পুলিশ সাগরিকার স্বামী শফিকুল ইসলাম ও শাশুড়ি পেয়ারা বেগমকে গ্রেফতার করেছে। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/308005.html#sthash.F4Eh8lPB.dpuf

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন