১৯৭৫ সালে দেশে প্রতিষ্ঠিত কোন রাজনৈতিক দল ছিল না। ওই সময় অন্য সকল রাজনৈতিক দল ও গণমাধ্যমের কন্ঠরোধ পূর্বক গণতন্ত্রের কফিনে পেরেক মেরে যুগ যুগ ক্ষমতা আকড়িয়ে রাখার জন্য একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেছিল তদানিন্তন আওয়ামীলীগ সরকার। তাদেরই পেতাত্মা ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে সরকার গঠন করে সেই বাকশালী কায়দায় দেশ পরিচালনা করছে। এই সরকার দূর্নীতিবাজ,
ওয়াদা ভঙ্গকারী, গণতন্ত্র গত্যাকারী ও জুলুমবাজ নামে দেশে আখ্যায়িত হয়েছে। প্রশাসনকে দলীয় করনের মাধ্যমে বিরোধী দলের নেতা কর্মীদের ওপর নির্যাতন, নিপিড়ন, হামলা-মামলা অব্যাগত রেখেছে। বর্তমান অবৈধ সরকারের ওপর দেশের মানুষের কোন আস্থা নেই। বৃহস্পতিবার বিকালে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান বাজার প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠন কর্তৃক আয়োজিত ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা রেখে দেশ পরিচালনার জন্য সংবিধানে বিসমিল্লাহির রাহমানির সংযোজন করেছিলেন। কিন্তু এ সরকার তা সংবিধান থেকে বাতিল করে ইসলাম ধর্মকে অবজ্ঞা করেছে। দেশে সাধারণ মানুষের স্বাভাবিক মৃত্যুর কোন গ্যারান্টি নেই। দেশে প্রতিনিয়ত মানুষ গুম, খুন, অপহরণ ও ধর্ষণ সহ নানা রকম অপরাধ অব্যাহত রয়েছে। বর্তমানে আইন শৃঙ্খলা ভেঙ্গে পড়ার কারণে সরকার দিশেহারা। তিনি আরো বলেন, দেশ, জাতী ও গণতন্ত্রকে রক্ষার স্বার্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মধ্যে দিয়ে এই অবৈধ সরকারকে হটিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সরকার পতনের আন্দোলনে সকল নেতাকর্মীদের শরীক হওয়ার উদাত্ত আহবান জানান। বারুইপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক রাশেদুর রহমান রঞ্জুর সঞ্চালনে বিশেষ অতিথি’র বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল হক, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার টিপু সুলতান, উপজেলা কৃষক দলের সভাপতি আনছার আলী, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, বারুইপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক রবিউল ইসলাম মকুল ও উপজেলা যুবদলের আহবায়ক আজাদুর রহমান (আজাদ) বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান বাদশা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, পোড়াদহ ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক এ্যাড. খন্দকার মেহেদী হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, ধুবইল ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুস সাত্তার, সদরপুর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক শাহাবুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, বারুইপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম মোল্লা, সাধারন সম্পাদক আব্দুল আজিজ, পৌর ছাত্রদলের আহবায়ক ইফতেখার আলম শিল্পু, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মোমিন, নাসিরুজ্জামান রানা, মাহমুদা চৌধুরী কলেজ ছাত্রদলের সভাপতি আতাউর রহমান চঞ্চল, ছাত্রনেতা কৌশিক, জাহিদ, আরিফ, সৈকত, মনোয়ার, টুটুল সহ ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।M
শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪
মিরপুরে বিএনপি’র ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Popular Posts
-
বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত পথে অবৈধ পারাপারসহ বিভিন্ন অভিযোগে এক ভারতীয় নাগরীকসহ নয় বাংলাদেশিকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেল থেকে স...
-
ঢাকা : ২০০৯ সাল থেকে চলতি বছর পর্যন্ত এই পাঁচ বছরে ২৮ হাজার সাংবাদিককে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী। দুস্থ ও অসহায় সাংবাদিক হিসেবে তাদেরকে...
-
হোটেল রুম, বিউটি পার্লার, পাবলিক টয়লেট কিংবা শপিং মলের চেঞ্জিং রুম- অসতর্ক থাকলে যে কোনও সময়ই আপনি হতে পারেন গোপন ক্যামেরার শিকার। পোষাকি ...
-
এস এম জামাল, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমাণ আদালত ৯ জুয়াড়ীকে জরিমানা করেছে। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ...
-
বেনাপোল(যশোর): কাজী বিয়ে পড়াতে রাজি না হওয়ায় অবশেষে যশোরের বেনাপোল পৌরসভার গাজিপুর গ্রামের ৪র্থ শ্রেণির ছাত্রী মিমের (১৩) বাল্য বিয়ে বন্ধ...
-
ঢাকা : হযরত শাহজালাল ( র .) আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ টাকা মূল্যের মোবাইল সেট উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা তদন্ত ...
-
কুষ্টিয়া : সাঈদীর রায়ে খালেদা জিয়ার নিরবতা প্রমাণ করে তিনি জামায়াতের প্রধান পৃষ্ঠপোষক। এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও ...
-
বিনোদন ডেস্ক: মনের মানুষ ’ খ্যাত কলকাতার বাঙালি নায়িকা পাওলি দাম । বাংলা সিনেমার ইতিহাসে বাঙালি নায়িকা হয়ে প্রথমবার সম্পূর্ণ নগ...
-
দেশেরখবর২৪ডটকম: প্রিজনভ্যান থেকে ছিনিয়ে নেয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবির পলাতক দুই জঙ্গিকে ধরতে উত্তরাঞ্চলের গাইবান্ধা জেলায় গোয়েন্দাজাল বি...
-
বিয়ে শাদি কী চাট্টিখানি কথা! সেই বিয়ের পরিকল্পনাতেই এখন রাত দিন কাটছে বলিউডের কিউট বেবি খ্যাত ক্যাটরিনা কাইফের। তবে তা নিজের নয়, বরং লন্ড...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন