M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০১৪

সাতক্ষীরায় পুলিশের গুলিতে বিএনপি নেতা নিহত

শীর্ষ নিউজ ডটকম, সাতক্ষীরা : সাতক্ষীরার তালায় পুলিশের গুলিতে বিএনপি নেতা শেখ আ. হালিম বিপ্লব নিহত হয়েছেন। শুক্রবার ভোর তিনটার দিকে তালা-পাটকেলঘাটা সড়কের সুজনশাহ যাত্রী ছাউনি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।  তিনি তালা উপজেলার দোহার গ্রামের মৃত শেহের আলীর ছেলে,
জালালপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী ও শালিখা কলেজের পরিদর্শক।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকী জানান, রাতে ইসলামকাটি-সুজনশাহ যাত্রী ছাউনি সংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্ত সংঘবদ্ধ হয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশও পাল্টা গুলি ছুড়লে বিপ্লব গুলিবিদ্ধ হয়। পরে তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাতটার দিকে তিনি নিহত হন।

তবে নিহতের চাচাতো ভাই নসিরউদ্দীন ও চাচী রাবেয়া খাতুন জানান, রাত ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় পুলিশ তাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসে। পরে সুজনশাহ যাত্রী ছাউনী সংলগ্ন এলাকায় তাকে গুলি করে পুলিশ 

কোন মন্তব্য নেই:

Popular Posts