M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০১৪

আপনার রাশিফল

আজ কেমন যাবে
তারিখ- ১৮/০৭/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২
অতিরিক্ত লাভের জন্য অতি দ্রুত কাজ করতে চেষ্টা করবেন না। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কোনো অভিজ্ঞ লোকের সাহায্য নিন। কোনো সমস্যার মুখোমুখি হলে সিদ্ধান্ত নিন ধীরে। ব্যবসার বিষয়ে আজকের দিনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। সামনে আসা সমস্যায় ভেঙে না পড়ে রুখে দাঁড়ান।

টোটকা: কিছুটা ঘি, কিছুটা কালো জিরা ও একটি লাল কাঁচা মরিচ একটি মাটির পাত্রে রেখে ঘরের বাইরে উত্তর কোণে সূর্য ডোবার আগে পর্যন্ত রেখে দিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
সামাজিক কাজে সুনাম লাভ করবেন। আজ আপনার প্রশংসায় মুখর হবে আপনার ঘনিষ্ঠ মানুষরা। পুরস্কার পেতে পারেন। কোনো সন্তানকে নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। কিছু সমস্যা আসতে পারে কর্মক্ষেত্রে।

টোটকা: একটুকরো গুড় সকালে উঠে দাঁত দিয়ে কেটে সেটিকে কোনো পুকুরের জলে ফেলে দিন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৭
পরিবারে আপনার গ্রহণ যোগ্যতা বাড়বে। কাজে যাওয়া আসার পথে কোনো অবাঞ্ছিত ঘটনায় জড়িয়ে যেতে পারেন। গোটা দিন কাটবে অভিভাবকদের শরীরের জন্য দুশ্চিন্তা নিয়ে। তবে সন্তানকে নিয়ে চিন্তা থেকে মুক্তি পাবেন।

টোটকা: একটি কুলোতে কিছুটা চালের মণ্ড, একটি কাচা কলা কিছুটা তেল এবং কয়েকটি দুর্বা ঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতার জন্য পুরস্কার পাবেন। তবে ধৈর্য হারানোর সমস্যাকে আপনি নিয়ন্ত্রণ করতে না পারার ফলে সমস্যা আসবে।  অপ্রয়োজনীয় মন্তব্য করলে আজকের দিনে সমস্যায় পড়বেন। অর্থলাভের যোগ আছে। 

টোটকা: সদর দরজার সামনে দু’টি মাটির মঙ্গল ঘটে জল দিয়ে তাতে কিছুটা কাঁচা হলুদ, দুর্বা ঘাস ও কিছুটা ফুল ভিজিয়ে রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮ 
আপনার কোনো বন্ধু আপনার জটিল সমস্যা সহজেই সমাধান করবে। শুভযোগের ফলে লাভ বাড়বে। তবে সন্ধ্যের পর অশুভযোগ দেখা দিতে পারে। কোনো শত্রুপক্ষ গোপনে ক্ষতির চেষ্টা করতে পারে। আগের পাওনা ফেরতের ইঙ্গিত পাওয়া যাচ্ছ। 

টোটকা: একটি বোঁটাযুক্ত পান একটি গোটা সুপারি এবং একটি কলা বাড়ির পশ্চিম দিকে দিন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৪
অপ্রতিহত মনে হলেও আজকের দিনে আপনি বাধা পেরিয়ে সফল হতে পারবেন। এর ফলে অনেকেই বেশ কিছুটা অবাক হবে। মনকে স্থির রাখুন। কাজের জন্য অভিনন্দন পাবেন। পরিবারের লোকজন আজ আপনাকে নিয়ে আনন্দ করবে। 

টোটকা: একটি লাল সুতি কাপড়ে কিছুটা কালো জিরে পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ, শুভ সংখ্যা:  ৯ 
আজকের দিনে আপনার সফল হওয়া নিয়ন্ত্রণ করবে আপনার ভাগ্য। ইতিবাচক চিন্তা করুন। অন্যের এগিয়ে যাওয়া নিয়ে চিন্তা করে সময় নষ্ট করবেন না। যেকোনো ধরনের লাভজনক মনে হচ্ছে এরকম সুযোগ এলেই সেটিকে আঁকড়ে ধরবেন না।

টোটকা: সদর দরজার ঠিক নীচে দক্ষিণ দিকে তেল ও সিঁদুর দিয়ে একটি তীর ধনুকের ছবি এঁকে রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : লাল, শুভ সংখ্যা:  ৬
প্রথমবার আপনি কাজে অসফল হতে পারেন। কিন্তু পরেরবার সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়বে। বিরুদ্ধ পরিস্থিতি থেকে জন্ম নেওয়া শত্রুতার সম্মুখীন হতে হবে। ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন। বিকেলের পর শুভ পরিবর্তন। পারিবারিক কারণে মনে সুখ-শান্তি বজায় থাকবে।  

টোটকা: একটি পাত্রে  যব, গম, চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে বিছানার তলায় সারা রাত রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৪
ব্যবসা বাড়বে। আজকের দিনে যেটুকু অর্থ পাবেন তাতেই সন্তুষ্ট থাকুন। আজকের দিনে আপনার শত্রুপক্ষ অবদমিত থাকবে। কাজের অগ্রগতি বজায় থাকবে। পারিবারিক জীবনের বিশেষ মুহূর্তকে উপভোগ করতে পারবেন। 

টোটকা: একটি রুপোর কয়েন নিজের সঙ্গে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২
কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের সঙ্গে মতামত প্রকাশ করুন। সহোদরস্থানীয় কারো সঙ্গে সমস্যা দেখা দিতে পারে। সন্ধ্যে থেকে পরিবেশ জটিলতা মুক্ত হতে শুরু করবে। কর্মে লাভ ও স্বজন সুখের লক্ষণ দেখা যাচ্ছে। 

টোটকা: একটি নাভিশঙ্খ নিজের কাছে রাখুন।

কুম্ভ:(২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : সবুজ,শুভ সংখ্যা: ৮
অর্থ নিয়ে রাস্তায় চলাফেরা করার সময় সতর্ক থাকুন। আজকের দিনে কিছুক্ষণ কাজ করার পর কিছুক্ষণ বিশ্রাম নিন। আবার সমস্যাটি সমাধানের চেষ্টা করুন। সমাধান বেরিয়ে আসবে। সারাদিনে বিভিন্ন ধরনের মিশ্র পরিবেশের মুখোমুখি হতে হবেন। 

টোটকা: গোসল করার পর একটি নারকেল বাড়ির সদর দরজার ঠিক বাইরে মাটির উপর আঘাত করে ভেঙে ফেলুন। 

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
ব্যবসা সংক্রান্ত লেনদেন করার আগে যথেষ্ট সতর্ক হোন। খোলা জায়গায় আজকের দিনে লেনদেন করবেন না। কোনো ব্যক্তির সহায়তায় অল্প কিছু আর্থিক লাভ হতে পারে। কাজের অগ্রগতি নিয়ে চিন্তায় থাকবেন। নিজে কাজে হাত লাগান তবেই চিন্তা মুক্তি ঘটবে।

টোটকা: সম্ভব হলে একটি তামার বালা হাতে পরুন।

কোন মন্তব্য নেই:

Popular Posts