হোটেল রুম, বিউটি পার্লার, পাবলিক টয়লেট কিংবা শপিং মলের চেঞ্জিং রুম- অসতর্ক থাকলে যে কোনও সময়ই আপনি হতে পারেন গোপন ক্যামেরার শিকার। পোষাকি নাম হিডন ক্যামেরা। তবে একটু সতর্ক থাকলে খুব সহজেই এর নিজেকে রক্ষা করতে পারেন। খুব সহজে খুঁজে নেওয়া যায়, ঘরের কোনও কোণায় গোপন ক্যামেরার অস্তিত্ব আছে কি না। এর জন্য আপনার লাগবে একটা মোবাইল ফোন (অ্যাক্টিভেটেড) যেখান থেকে ফোন করা যাবে। এবার ধরুন ট্রায়াল রুমে ঢুকে আপনার মোবাইল থেকে কাউকে কল করুন। যদি কল করা যায় ও নেটওয়ার্ক থাকে- তাহলে গোপন ওই ঘরে ক্যামেরা নেই। আর যদি কল করা না যায় ও নেটওয়ার্ক হঠাৎ করে ডাউন হয়ে যায়-তাহলে অবধারিত ভাবে
বুঝবেন সেখানে গোপন ক্যামেরা রয়েছে। গোপন ক্যামেরার সাথে একধরণের ফাইবার অপটিক্যাল কেবল থাকে। সিগন্যাল ট্রান্সফার করার সময় এর ইন্টারফিয়ারেন্স হতে থাকে। যার জন্য মোবাইল নেটওয়ার্ক সেখানে কাজ করেনা। এভাবেই আপনি পারেন গোপন ক্যামেরার থেকে বাঁচতে পারবেন। শপিংমলের ট্রায়াল রুমে যে আয়না থাকে সেটাও আসল না হতেপারে, এটিও গোপন ক্যামেরার মতই মারাত্মক ! প্রযুক্তির অপব্যবহারে আসল আয়নার মাঝে এখন যুক্ত হয়েছে নকল আয়না বা ট্রান্সপারেন্ট গ্লাস। এই আয়নায় আপনি আপনার চেহারা দেখতে পারবেন, কিন্তু ভুলেও বুঝতে পারবেন না যে অন্যপাশ থেকেও কেউ আপনাকে দেখছে। অথবা আয়নার উল্টোদিকে রয়েছে কোনও অত্যাধুনিক ক্যামেরা। কী করে বুঝবেন গ্লাসটি আসল না নকল? খুব সহজ, আপনার আঙুল আয়নার উপর রাখুন। যদি আপনার আঙুলের মাথার প্রতিবিম্ব আঙ্গুলের মাথার সাথে না লাগে (মাঝে যদি ফাঁকা থাকে) তাহলে আয়নাটি সাধারণ বা আসল। আর যদি আঙ্গুলের মাথা প্রতিবিম্বের মাথার সাথে লেগে যায়, তার মানে আয়না নকল। সেটি আসল আয়না নয়। আদতে একটি ‘ফলস গ্লাস’। এছাড়াও যাঁরা অ্যান্ডরয়েড কিংবা আইফোন অপেরেটিং সিষ্টেমের স্মার্ট ফোন ব্যবহার করেন, তাদের পক্ষে সবচেয়ে সহজ হবে গোপন ক্যামেরা সনাক্তকরণ ‘অ্যাপস’ ইনস্টল করে নিন। সেক্ষেত্রে অ্যাপসটিই আপনাকে জানিয়ে দেবে, ঘরে কোনও লুকোনো ক্যামেরা আছে কি না।M
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
হিডন ক্যামেরা থেকে রক্ষা পেতে যা করবেন আপনি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Popular Posts
-
বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত পথে অবৈধ পারাপারসহ বিভিন্ন অভিযোগে এক ভারতীয় নাগরীকসহ নয় বাংলাদেশিকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেল থেকে স...
-
ঢাকা : ২০০৯ সাল থেকে চলতি বছর পর্যন্ত এই পাঁচ বছরে ২৮ হাজার সাংবাদিককে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী। দুস্থ ও অসহায় সাংবাদিক হিসেবে তাদেরকে...
-
হোটেল রুম, বিউটি পার্লার, পাবলিক টয়লেট কিংবা শপিং মলের চেঞ্জিং রুম- অসতর্ক থাকলে যে কোনও সময়ই আপনি হতে পারেন গোপন ক্যামেরার শিকার। পোষাকি ...
-
এস এম জামাল, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমাণ আদালত ৯ জুয়াড়ীকে জরিমানা করেছে। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ...
-
বেনাপোল(যশোর): কাজী বিয়ে পড়াতে রাজি না হওয়ায় অবশেষে যশোরের বেনাপোল পৌরসভার গাজিপুর গ্রামের ৪র্থ শ্রেণির ছাত্রী মিমের (১৩) বাল্য বিয়ে বন্ধ...
-
ঢাকা : হযরত শাহজালাল ( র .) আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ টাকা মূল্যের মোবাইল সেট উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা তদন্ত ...
-
কুষ্টিয়া : সাঈদীর রায়ে খালেদা জিয়ার নিরবতা প্রমাণ করে তিনি জামায়াতের প্রধান পৃষ্ঠপোষক। এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও ...
-
বিনোদন ডেস্ক: মনের মানুষ ’ খ্যাত কলকাতার বাঙালি নায়িকা পাওলি দাম । বাংলা সিনেমার ইতিহাসে বাঙালি নায়িকা হয়ে প্রথমবার সম্পূর্ণ নগ...
-
দেশেরখবর২৪ডটকম: প্রিজনভ্যান থেকে ছিনিয়ে নেয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবির পলাতক দুই জঙ্গিকে ধরতে উত্তরাঞ্চলের গাইবান্ধা জেলায় গোয়েন্দাজাল বি...
-
বিয়ে শাদি কী চাট্টিখানি কথা! সেই বিয়ের পরিকল্পনাতেই এখন রাত দিন কাটছে বলিউডের কিউট বেবি খ্যাত ক্যাটরিনা কাইফের। তবে তা নিজের নয়, বরং লন্ড...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন