M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪

সম্পর্ক উন্নয়নে হাসিনার আন্তরিকতায় ‘আপ্লুত’ হয়ে ধন্যবাদ জানালেন মোদি

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের উন্নতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাতে আপ্লুত। ভারত সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী আজ শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে মোদি তাঁকে এ কথা বলেন।
এদিকে, শেখ হাসিনার পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদিকে যত দ্রুত সম্ভব বাংলাদেশ সফরের জন্য পররাষ্ট্রমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন হয়েছে এবং মোদি তা গ্রহণ করে বলেছেন, তিনিও হাসিনাকে যত দ্রুত সম্ভব ভারতে দেখতে চান। চলতি মাসেই নিউইয়র্কে জাতিসংঘের বৈঠকে দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে বলে তথ্য দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ
আলী ।
বাংলাদেশ-ভারত যুগ্ম পরামর্শদাতা কমিশনের (জেসিসি) বৈঠকের আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী আজ শুক্রবার দিনভর ভারতীয় নেতাদের সঙ্গে আলোচনা করেন। সন্ধ্যায় গনমাধ্যমকে তিনি জানান, ‘অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে আমাদের কথা হয়েছে। এমনটাই আমাদের প্রত্যাশা ছিল। আমরা খুবই খুশি।’ প্রধানমন্ত্রীকে তিনি বলেন, প্রতিবেশীদের বিশেষ গুরুত্ব দেওয়ার যে নীতি তিনি প্রথম দিন থেকেই নিয়েছেন, তাতে বাংলাদেশ অভিভূত। এই নীতি ও দৃষ্টিভ​ঙ্গি দুই দেশের সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার হাত বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদি। মোদি বিশেষ জোর দিয়েছেন বিদ্যুৎ, অবকাঠামো নির্মাণ ও পর্যটনের ওপর। বিশেষ করে তিনি জোর দেন দুদেশের মধ্যে রেল, সড়ক, জলপথ, জাহাজ ও বিমান সংযোগসহ মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপনে।

উল্লেখ্য , সাত মন্ত্রণালয়ের সচিবসহ ৩০ জনের একটি প্রতিনিধিদল নিয়ে পররাষ্ট্রমন্ত্রী গতকাল বৃহস্পতিবার দিল্লি এসেছেন। আজ সারা দিন ধরে তিনি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, পানিসম্পদমন্ত্রী উমা ভারতী, অর্থ ও প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি, বিদ্যুৎমন্ত্রী পীযুষ গোয়েল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। দিনভর বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আসল আলোচনা কাল (শনিবার) হবে। জেসিসির বৈঠক হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে। সেই বৈঠকের পরই সহযোগিতা ও সম্পর্কের বিস্তারিত গতিপ্রকৃতি নিয়ে কথা বলা যাবে। এখন শুধু এটুকু বলতে পারি, আমরা খুবই খুশি। এমন চমৎকার পরিবেশেই দ্বিপক্ষীয় বৈঠক হওয়া উচিত।’

কোন মন্তব্য নেই:

Popular Posts