ঢাকা : ২০০৯ সাল থেকে চলতি বছর পর্যন্ত এই পাঁচ বছরে ২৮ হাজার সাংবাদিককে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী। দুস্থ ও অসহায় সাংবাদিক হিসেবে তাদেরকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১৯৮ কোটি ৯৮ লাখ ১৭৯৯ টাকা দেয়া হয়েছে। দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বুধবার প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে পীর ফজলুর রহমানের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী, ২০০৯ সালে ২ হাজার ৪৭১ জন সাংবাদিককে ৬ কোটি ৩৬ লাখ ৮০ হাজার ২২৮ টাকা অনুদান দেয়া হয়। পরের বছর ২০১০ সালে ৩ হাজার ৬৪৫ জনকে দেয়া হয় ৯ কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ৪২৪ টাকা। ৩ হাজার ৩৩২ জনকে ৮ কোটি ৫৮ লাখ ৬৯ হাজার ৯০ টাকা দেয়া হয় ২০১১ সালে। ২০১২ সালে ৩ হাজার ৩০৯ জনকে দেয়া হয় ১৯ কোটি ৯ লাখ আট হাজার ৯৪৫ টাকা।
২০১৩ সালে ১০ হাজার ৪৩৭ জনকে দেয়া হয় ৯৫ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৬৯০ টাকা অনুদান পান এবং চলতি বছরের ৪ সেপ্টেম্বর পর্যন্ত ৫ হাজার ৪২৫ জনকে ৬০ কোটি ৩২ লাখ ৪৩ হাজার ৪২২ কোটি টাকা দেয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, ‘নিহত সব সাংবাদিক পরিবারের সদস্যদের সাহায্য করা হয়েছে। সাংবাদিক সহায়তা ভাতা/অনুদান নীতিমালা-২০১২ প্রণীত হওয়ার পর তথ্য মন্ত্রণালয় অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের অনুকূলে ২০১১-১২ অর্থবছরে ৬১ জনকে ৫০ লাখ, ২০১২-১৩ অর্থবছরে ১৮৫ জন সাংবাদিককে এক কোটি, ২০১৩-১৪ অর্থবছরে ১৮১ জনকে এক কোটি ১০ লাখ অর্থ্যাৎ মোট ৪২৭ জন সাংবাদিককে সর্বমোট ২ কোটি ৬০ লাখ টাকার আর্থিক সহায়তা ভাতা/অনুদান প্রদান করা হয়েছে।’M
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
২৮ হাজার সাংবাদিককে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Popular Posts
-
বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত পথে অবৈধ পারাপারসহ বিভিন্ন অভিযোগে এক ভারতীয় নাগরীকসহ নয় বাংলাদেশিকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেল থেকে স...
-
ঢাকা : ২০০৯ সাল থেকে চলতি বছর পর্যন্ত এই পাঁচ বছরে ২৮ হাজার সাংবাদিককে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী। দুস্থ ও অসহায় সাংবাদিক হিসেবে তাদেরকে...
-
হোটেল রুম, বিউটি পার্লার, পাবলিক টয়লেট কিংবা শপিং মলের চেঞ্জিং রুম- অসতর্ক থাকলে যে কোনও সময়ই আপনি হতে পারেন গোপন ক্যামেরার শিকার। পোষাকি ...
-
এস এম জামাল, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমাণ আদালত ৯ জুয়াড়ীকে জরিমানা করেছে। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ...
-
বেনাপোল(যশোর): কাজী বিয়ে পড়াতে রাজি না হওয়ায় অবশেষে যশোরের বেনাপোল পৌরসভার গাজিপুর গ্রামের ৪র্থ শ্রেণির ছাত্রী মিমের (১৩) বাল্য বিয়ে বন্ধ...
-
ঢাকা : হযরত শাহজালাল ( র .) আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ টাকা মূল্যের মোবাইল সেট উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা তদন্ত ...
-
কুষ্টিয়া : সাঈদীর রায়ে খালেদা জিয়ার নিরবতা প্রমাণ করে তিনি জামায়াতের প্রধান পৃষ্ঠপোষক। এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও ...
-
বিনোদন ডেস্ক: মনের মানুষ ’ খ্যাত কলকাতার বাঙালি নায়িকা পাওলি দাম । বাংলা সিনেমার ইতিহাসে বাঙালি নায়িকা হয়ে প্রথমবার সম্পূর্ণ নগ...
-
দেশেরখবর২৪ডটকম: প্রিজনভ্যান থেকে ছিনিয়ে নেয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবির পলাতক দুই জঙ্গিকে ধরতে উত্তরাঞ্চলের গাইবান্ধা জেলায় গোয়েন্দাজাল বি...
-
বিয়ে শাদি কী চাট্টিখানি কথা! সেই বিয়ের পরিকল্পনাতেই এখন রাত দিন কাটছে বলিউডের কিউট বেবি খ্যাত ক্যাটরিনা কাইফের। তবে তা নিজের নয়, বরং লন্ড...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন