M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪

ত্রিমুখি শ্লোগান, উস্কানি আর মারামারিতে বেহাল দশায় গণজাগরণ মঞ্চ

ত্রিধাবিভক্ত হয়ে গেছে  গণজাগরণ মঞ্চ।একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির দাবিতে আলাদাভাবে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছে গণজাগরণ মঞ্চের তিনটি অংশ। শুক্রবার বিকেল থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
তিনটি অংশের একটির নেতৃত্ব দিচ্ছেন ইমরান এইচ সরকার। দ্বিতীয় অংশটির নেতৃত্বে আছেন বাপ্পাদিত্য বসু। অপরটির নেতৃত্ব দিচ্ছেন কামাল পাশা চৌধুরী।
তিন পক্ষই পাল্টপাল্টি স্লোগান আর বক্তব্য দিচ্ছে। তবে কে যে কী বলছে সেটি বোঝা দায়।

তিন পক্ষের একসাথে অবস্থানকে ঘিরে চেয়ার ছোড়াছুড়ি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় গণজাগরণ মঞ্চের এক পক্ষের নেতা ইমরান এইচ সরকার আহত হয়ে চলতি সপ্তাহে দ্বিতীয়বার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন ।
ইমরান এইচ সরকার বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাঁর কর্মীরা দাবি করেছেন, পুলিশের হামলার পর কামাল পাশার লোকজন তাঁদের ওপর হামলা চালিয়েছেন।
তবে ঘটনার পর শাহবাগে সংবাদ সম্মেলন করে অপর অংশের কামাল পাশা চৌধুরী দাবি করেন, তাঁদের ওপর ইমরানরা হামলা চালিয়েছেন। এদিকে  তৃতীয় অংশের বাপ্পাদিত্য বসু দাবি করেছেন, ইমরানের সঙ্গে থাকা ছাত্রদলের ক্যাডার আরিফ জেবতিক আর শিবির ক্যাডার ‘সবাক পাখি’ তাঁদের ওপর হামলা চালিয়েছেন। তাঁরা তাঁদের তিনজন নারী কর্মীকে লাঞ্ছিত করেছেন।
&lt;a href='http://ritsllc.com/ads/server/adserve/www/delivery/ck.php?n=a1a091d0&amp;amp;cb=INSERT_RANDOM_NUMBER_HERE' target='_blank'&gt;&lt;img src='http://ritsllc.com/ads/server/adserve/www/delivery/avw.php?zoneid=354&amp;amp;cb=INSERT_RANDOM_NUMBER_HERE&amp;amp;n=a1a091d0' border='0' alt=''/&gt;&lt;/a&gt;
উল্লেখ্য , আজ শুক্রবার বিকেল থেকে এই অবস্থা চলছে রাজধানীর শাহবাগে। মানতাবতাবিরোধী অপরাধে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে ফাঁসির দাবিতে একই সময়ে শাহবাগে সমাবেশ করছে গণজাগরণ মঞ্চের তিনটি অংশ। বিপুল সংখ্যক পুলিশ ঘিরে রেখেছিল ওই এলাকা।

www.somoyerkonthosor.com-newsঘটনার শুরু যেভাবে

সন্ধ্যা ৬টা ২০ মিনিটের সময় গণজাগরণ মঞ্চের একাংশের নেতা ইমরান এইচ সরকারের বক্তব্য শেষ হয়। এরপর তাঁর নেতৃত্বে শাহবাগের জাদুঘরের সামনে থেকে মিছিল বের হয়। মিছিলটি টিএসসি ঘুরে শাহবাগে সমাবেশ শেষে মিছিল করতে চাইলে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের বাধা দেয় পুলিশ।
এ সময় ইমরানপন্থী কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি চলে। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করে। এতে ইমরানসহ অন্তত সাতজন  আহত হন। এ সময় ইমরানপন্থী কর্মীরা বিক্ষিপ্তভাবে দৌঁড়াদৌঁড়ি শুরু করেন। এ সময় ইমরানের কয়েকজন কর্মী কামাল পাশা চৌধুরীদের অবস্থানের কাছে এলে তাঁরা উসকানিমূলক বক্তব্য দিতে শুরু করেন এবং তাঁদের দিকে চেয়ার ছুঁড়ে মারেন। শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি, পাল্টাপাল্টি ধাওয়া। এ হামলা প্রায় ২০ মিনিট স্থায়ী হয়। ঘটনার সময় শাহবাগ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই:

Popular Posts