M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪

খালেদা জিয়া জামায়াতের প্রধান পৃষ্ঠপোষক



কুষ্টিয়া: সাঈদীর রায়ে খালেদা জিয়ার নিরবতা প্রমাণ করে তিনি জামায়াতের প্রধান পৃষ্ঠপোষক। মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী যতই ধর্মের আলখেল্লা পরিধান করুক না কেন আদালতের রায় প্রমাণ করলো সে একজন খুনি এবং যুদ্ধাপরাধী। শুক্রবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ মাধ্যমিক উচ্চ শিক্ষা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।


তিনি আরও বলেন, একজন প্রমাণিত যুদ্ধাপরাধীর মুক্তি দাবিই প্রমাণ করলো জামায়াতে ইসলামী একটি যুদ্ধাপরাধী দল, তাই দলটিকে নিষিদ্ধ করাই বাঞ্ছনীয়।

সময় উপস্থিত ছিলেন- জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম প্রমুখ।

কোন মন্তব্য নেই:

Popular Posts