বেনাপোল(যশোর): কাজী বিয়ে পড়াতে রাজি না হওয়ায় অবশেষে যশোরের বেনাপোল পৌরসভার গাজিপুর গ্রামের ৪র্থ শ্রেণির ছাত্রী মিমের (১৩) বাল্য বিয়ে বন্ধ হলো। মিম বেনাপোল পোর্ট থানাধীন গাজিপুর গ্রামের ট্রাক চালক মিজানের মেয়ে এবং বেনাপোল রেসিডেন্সিয়াল স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী। পুলিশ বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে দুপুর দেড়টায় মিমের বাড়িতে গিয়ে কাগজ কলমে মিমের বয়স ১৮ বছর দেখতে পেয়ে ফিরে আসে। কিন্তু জন্ম নিবন্ধন নিয়ে কারসাজির বিষয়টি কাজী জানতে পেরে শেষ পর্যন্ত তিনি আর বিয়ে পড়াননি। বাল্য বিয়ে নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা ও চাঞ্চলের সৃষ্টি হলেও শেষ পর্যন্ত কেউ বিয়ে রুখতে পারছিল না। যারাই বাল্য বিয়ে বন্ধ করবেন সেই সচেতন ব্যক্তিরাই এ বিয়েতে মত দিয়েছিলেন। সংশিষ্ট দপ্তর থেকে মেয়ের বয়স ১৩ থেকে বাড়িতে
কাগজ কলমে ১৮ বছর করা হয়। বেনাপোল রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক নূর ইসলাম মিমের বিয়ে বন্ধের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। মিমদের ভাড়াটিয়া বাড়ির মালিক সৈয়দ খাঁ বাংলানিউজকে বলেন, শেষ পর্যন্ত কাজী বিয়ে পড়াতে রাজি না হওয়ায় বিয়েটা বন্ধ হয়ে যায়। তবে আগামী রোববার যশোর কোর্টে তাদের বিয়ে হবে শোনা যাচ্ছে বলে জানান তিনি। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম শরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, বাল্য বিয়ের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। জন্ম নিবন্ধন নিয়ে যদি কেউ কারসাজি করে তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।M
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
বেনাপোলে বন্ধ হলো শিশু মিমের বিয়ে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Popular Posts
-
বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত পথে অবৈধ পারাপারসহ বিভিন্ন অভিযোগে এক ভারতীয় নাগরীকসহ নয় বাংলাদেশিকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেল থেকে স...
-
ঢাকা : ২০০৯ সাল থেকে চলতি বছর পর্যন্ত এই পাঁচ বছরে ২৮ হাজার সাংবাদিককে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী। দুস্থ ও অসহায় সাংবাদিক হিসেবে তাদেরকে...
-
হোটেল রুম, বিউটি পার্লার, পাবলিক টয়লেট কিংবা শপিং মলের চেঞ্জিং রুম- অসতর্ক থাকলে যে কোনও সময়ই আপনি হতে পারেন গোপন ক্যামেরার শিকার। পোষাকি ...
-
এস এম জামাল, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমাণ আদালত ৯ জুয়াড়ীকে জরিমানা করেছে। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ...
-
বেনাপোল(যশোর): কাজী বিয়ে পড়াতে রাজি না হওয়ায় অবশেষে যশোরের বেনাপোল পৌরসভার গাজিপুর গ্রামের ৪র্থ শ্রেণির ছাত্রী মিমের (১৩) বাল্য বিয়ে বন্ধ...
-
ঢাকা : হযরত শাহজালাল ( র .) আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ টাকা মূল্যের মোবাইল সেট উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা তদন্ত ...
-
কুষ্টিয়া : সাঈদীর রায়ে খালেদা জিয়ার নিরবতা প্রমাণ করে তিনি জামায়াতের প্রধান পৃষ্ঠপোষক। এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও ...
-
বিনোদন ডেস্ক: মনের মানুষ ’ খ্যাত কলকাতার বাঙালি নায়িকা পাওলি দাম । বাংলা সিনেমার ইতিহাসে বাঙালি নায়িকা হয়ে প্রথমবার সম্পূর্ণ নগ...
-
দেশেরখবর২৪ডটকম: প্রিজনভ্যান থেকে ছিনিয়ে নেয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবির পলাতক দুই জঙ্গিকে ধরতে উত্তরাঞ্চলের গাইবান্ধা জেলায় গোয়েন্দাজাল বি...
-
বিয়ে শাদি কী চাট্টিখানি কথা! সেই বিয়ের পরিকল্পনাতেই এখন রাত দিন কাটছে বলিউডের কিউট বেবি খ্যাত ক্যাটরিনা কাইফের। তবে তা নিজের নয়, বরং লন্ড...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন