M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

রবিবার, ২ মার্চ, ২০১৪

দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা

দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুরে রাসত্মার পাশে লাগানো সরকারী গাছ কেটে তা আত্মসাত করার চেষ্টা করেছে সরকার দলীয় প্রভাবশালী এক নেতা। উপজেলার পিয়ারপুর ইউপি’র আল্লারদর্গা­-আমদহ সড়কের মাষ্টার পাড়া এলাকায় লাগানো সরকারী সম্পদ একটি নিম গাছ কেটে তা আত্মসাত করার চেষ্টা করলে এলাকাবাসী প্রশাসনের সহায়তায় তা রুখে দিয়েছে। তবে গাছের গোড়াটি রক্ষা পেলেও ডাল পালা গুলো রক্ষা করতে পারেনি
এলাকাবাসী। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে আল্লারদর্গা এলাকার প্রভাবশালী প্রবীণ আওয়ামীলীগ নেতা ও তার ছেলে লোকজনকে সাথে নিয়ে মাষ্টার পাড়ায় রাস্তার ধারে লাগানো দীর্ঘ দিনের পুরোনো সরকারী সম্পদ নিম গাছটি কাঁটা শুরু করে। কাউকে না জানিয়ে এবং সরকারী নীতিমালা ভংগ করে সরকারী গাছ কাটা শুরু করলে এলাকাবাসী দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও দৌলতপুর থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোকতার হোসেনের নির্দেশে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে প্রভাবশালী ওই আ’লীগ নেতা গাছ বন্ধ করলেও ততক্ষনে গাছের ডালপালা কেটে ফেলা হয়। রয়ে যায় শুধু গাছে গোড়ার অংশটি। তবে কেটে ফেলা গাছের ডাল-পালা গুলো উদ্ধার করতে পারেনি পুলিশ। রক্ষক ভক্ষক হলে সাধারন মানুষ যাবে বা কোথায় এবং তাদের নিরাপত্তায় বা দিবে কে? পুলিশের সামনেই এলাকাবাসী ওই নেতাকে উদ্দেশ্য করে এমন মমত্মব্য করলে উপস্থিত সকলে হতবাক হয়ে যায়।

কোন মন্তব্য নেই:

Popular Posts