M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০১৪

ইউক্রেন সীমান্তে গুলি করে ভূপাতিত ২৯৫ যাত্রী নিয়ে মালয়েশীয় বিমান বিধ্বস্ত

২৮০ জন যাত্রী এবং ১৫ জন বিমান ক্রু নিয়ে মালয়েশিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমান বিধ্বস্ত হয়েছে। রাশিয়া এবং ইউক্রেন সীমান্তে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার এমসটারডাম থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে রাশিয়া বিমান বন্দর থেকে ৫০ মাইল দূরে বিমানটি বিধ্বস্ত হয়। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলছে, পূর্ব ইউক্রেনের আকাশসীমা থেকে বিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয়। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা এনটন হেরাস চেনকো ঘটনার সত্যতা নিশ্চিত
করেছে।

ইউক্রেনের স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এ দুর্ঘটনায় কেউ বেঁচে নেই। বিমানটিতে থাকা ২৮০ জন যাত্রী ও ১৫ জন ক্রুর সবাই নিহত হয়েছেন।

প্রতিরক্ষা বিশেষজ্ঞ ডিমিট্রি টাইমচুক বলেন, ইউক্রেনিয়াম’র ডোনেটস এলাকার থেকে দক্ষিণে টোরেজ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

বিমান দুর্ঘটনা প্রসঙ্গে মালয়েশিয়ান এয়ারলাইন্স জানিয়েছে, ইউক্রেনে থাকা অবস্থায় বিমানটির সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাটিতে পড়ার পর বিমানটিকে আগুন লাগা অবস্থায় দেখা গেছে।

অন্য একটি সূত্র জানিয়েছে, শাখতায়র্স্ক শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। ভূমি থেকে ১০ হাজার মিটার উপরে থাকতেই বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলেও জানানো হয়েছে।

ইতোমধ্যে উড়োজাহাজটির বিধ্বস্ত হওয়ার স্থান থেকে ধোঁয়া ওড়ার ভিডিওচিত্র প্রকাশিত হয়েছে ইউটিউবে।

মালয়েশিয়ান এয়ারলাইন্স এক টুইট বার্তায় জানিয়েছে, আমস্টারডাম থেকে ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় আসার পরই এমএইচ-১৭ ফ্লাইটটির সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কোন মন্তব্য নেই:

Popular Posts