M

<< WELLCOME TO DASAR KHOBOR >> পাকিস্তানের নারীদের দেয়া হচ্ছে যৌন শিক্ষা >> সাভারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত >> মিয়ানমারে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা >> মিরপুরে মিল্কভিটা বস্তিতে আগুন >> ভারতকে হারিয়ে ফাইনালের পথে পাকিস্তান>> দৌলতপুরে সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেছে সরকারী দলের নেতা >>রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা >> মেহেরপুরের পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান >> পুনরায় নির্বাচনের দাবিতে কক্সবাজারে হরতাল চলছে >> এশিয়া কাপে আজ যুদ্ধ ভারত ও পাকিস্তানের >> পলাতক ২ জঙ্গি ধরতে গাইবান্ধায় গোয়েন্দাজাল >> সেনাবাহিনী নামছে ৫৯ জেলায় >> বাংলাদেশকে হুঁশিয়ারি দিল আল কায়েদা!>>

শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪

সাতক্ষীরায় পুলিশের গুলিতে বিএনপি নেতা নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের গুলিতে বিএনপি নেতা শেখ আব্দুল হালিম বিপ্লব নিহত হয়েছেন। বিপ্লব উপজেলার দোহার গ্রামের শেহের আলীর ছেলে। তিনি জালালপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ছিলেন। বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে তালা-পাটকেলঘাটা সড়কে তালা উপজেলার সুজনশাহ
যাত্রী ছাউনি সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে ইসলামকাটি-সুজনশাহ যাত্রী ছাউনি সংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্ত সংঘবদ্ধ হয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে- এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশও পাল্টা গুলি ছুড়লে বিপ্লব গুলিবিদ্ধ হন।

পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকাল ৭টার দিকে বিপ্লব সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় পুলিশ বিপ্লবকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরে তাকে গুলি করে হত্যা করা হয়।

কোন মন্তব্য নেই:

Popular Posts